”সমসাময়িক”🙂🙂


সমসাময়িক


মো: মাহমুদ হাসান


ওরে হে নবীন,
          আমি শোষিত মানুষের কথা বলছি,
          যারা দিনে এনে দিনে খায় আমি
               তাদের কথা বলছি,
          হে, আমি দিনমজুরের কথা বলছি ।
          আমি শোষিত মানুষের ‍কথা বলছি -----                      
                                                                                 
          যে মানুষ ১৯৫২ সালের ভাষার জন্য প্রাণ দিয়েছে,
          যে মানুষ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছে,
          যে মানুষ ‘৪৩ ও ’৭৬ এর মনত্বরের দুর্ভিক্ষে শোষিত হয়েছে,
                     আমি তাদের কথা বলছি ।

          আমি অনাহারী মানুষের কথা বলছি ।
          আমি বর্তমান সময়ের কথা বলছি,
          আমি আধুনিক যুগের কথা বলছি ।
          যে যুগে ধনী শ্রেণি হয় শুধু ধনী,
          আর গরীব শ্রেণি হয় শুধু গরীব,
          আমি সে যুগের কথা বলছি ।
          আর মাঝখানে মধ্যবিত্তরা হয় দিশেহারা
          আমি তাদের কথা বলছি,
          হে, আমি করোনার কথা বলছি ।
          যা উন্নত বিশ্বে কোভিড ১৯ নামে পরিচিত
          আমি সেই মহামারির কথা বলছি ।
          সমাজের এত ব্যাধ-ব্যাভিচার এত কোলাহল
          তাওতো শান্ত হচ্ছেনা ধনীদের এই দল,
          মাঝখানে চাপা পরে যাচ্ছে মধ্যবিত্ত-
          আর বিলিন হচ্ছে দিনমজুরের খেটে
                খাওয়া সেই দ্বিত্ত ।

ওরে হে নবীন,
          সমাজের যত বাঁধা আছে-
          আছে যত সিন্ডিকেটে যুক্ত ।
          সময় এসেছে ভেঙ্গে দেও সব-
          বাধা বিপত্তি মুক্ত ।
          তবেই তো হবে সমাজ সব,
             কোলাহল মুক্ত।
          বেঁচে যাবে সহস্র গরীব,
          আর সমাজ হবে মুক্ত ।  




Comments

Popular posts from this blog

Are Men Really the Better Cooks? A Flavorful Debate Worth Exploring 🍳🔥

Strategizing a Winning Product Roadmap: Your Guide to Long-Term Business Success

Different SDLC models Commonly used of IS Project Management ~ [ The DevOps Model ]